
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা। বাবার এই সফরকে কেন্দ্র করে নিজের উচ্ছ্বাস ও গভীর অনুভূতির কথা প্রকাশ করে তিনি জানান, রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পরিচয়ের চেয়েও তার কাছে বাবার পরিচয়ই সবচেয়ে বড়।
রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে ড. শামারুহ মির্জা লেখেন, ‘আজ আব্বু ঠাকুরগাঁও যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁওয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।’ পোস্টে তিনি ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন।
একই সঙ্গে তিনি কয়েক দিন আগে এক সাংবাদিকের সঙ্গে হওয়া কথোপকথনের স্মৃতি শেয়ার করেন। শামারুহ জানান, সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, ‘হাউ ডু ইউ ফিল, অ্যাজ এ প্রেসিডেন্টস ডটার?’ জবাবে তিনি বলেছিলেন, ‘প্রেসিডেন্ট অর নট, হি ইজ অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!’
ড. শামারুহ মির্জার এই আবেগঘন পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপক সাড়া ফেলেছে। বাবা-মেয়ের গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও পারিবারিক বন্ধনের এই বহিঃপ্রকাশ নেটিজেনদেরও নজর কেড়েছে।
আপনার মতামত লিখুন :