Facebook Twitter Instagram YouTube

ঝিনাইদহে সিপিবির খুলনা বিভাগীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ / ০
ঝিনাইদহে সিপিবির খুলনা বিভাগীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝিনাইদহে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) খুলনা বিভাগীয় প্রশিক্ষণ কর্মসূচি। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। 'বাম-গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে নয়া যুক্তফ্রন্ট গড়ো, শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো'—এই স্লোগানকে সামনে রেখে রাজনৈতিক, সাংগঠনিক, দর্শনগত তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয়ে এতে বিস্তারিত আলোচনা করা হয়।

সিপিবির খুলনা বিভাগ-২ জোনের উদ্যোগে এবং ঝিনাইদহ জেলা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পরিচালনা করেন দলটির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড এস এ রশিদ। এছাড়া অন্যান্য প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনোজ দাস এবং শ ম কামাল।

এই বিভাগীয় প্রশিক্ষণে খুলনা বিভাগের যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন শাখার সম্পাদক এবং দায়িত্বশীল দলীয় নেতৃবৃন্দ অংশ নেন। দিনব্যাপী চলা এই আয়োজনে রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত সেশন অনুষ্ঠিত হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin