গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাছে ২নং সিএন্ডবি বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে লাগা এই আগুনে মসজিদ, মার্কেট, ঝুটের গুদাম, তুলার গুদাম এবং ভাঙ্গারীর দোকানসহ বিভিন্ন স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত ৩টা ৫৫ মিনিটের দিকে আগুনের খবর পাওয়ার পর শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরবর্তীতে আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের একটি ইউনিটসহ মোট চারটি ইউনিট সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :