Facebook Twitter Instagram YouTube

কেরানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ / ০
কেরানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আসাদুল ইসলামকে (২১) গ্রেপ্তার করেছে এসআরবি। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন লায়ন সিনেমা হল এলাকায় এসআরবি-১১ ও এসআরবি-১০-এর যৌথ অভিযানে তাকে ধরা হয়।

গ্রেপ্তার আসাদুল ইসলামের বাড়ি পটুয়াখালী সদর থানার ভায়লা এলাকায়। তার বাবার নাম আশরাফ হাওলাদার এবং মায়ের নাম তানিয়া বেগম।

এসআরবি সূত্র জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারার মামলায় আসাদুল ইসলাম যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। মামলার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আসাদুল ইসলামকে নারায়ণগঞ্জের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি নিশ্চিত করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh