Facebook Twitter Instagram YouTube

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন


প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ /
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

দেশের জ্বালানি চাহিদা মেটাতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুটি কার্গো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কেনার অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (২৪ আগস্ট) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হলে কমিটি তা অনুমোদন করে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার পোসকো আন্তর্জাতিক করপোরেশন থেকে ১৩-১৪ সেপ্টেম্বর সময়ের জন্য একটি কার্গো এলএনজি কেনা হবে। এর প্রতি এমএমবিটিইউ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪.৬২৫ মার্কিন ডলার। এছাড়া যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান টোটাল এনার্জি থেকে ২৩-২৪ সেপ্টেম্বর সময়ের জন্য আরও একটি কার্গো এলএনজি কেনা হবে, যার প্রতি এমএমবিটিইউ মূল্য ধরা হয়েছে ২৪.২৫ মার্কিন ডলার।

আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে এই এলএনজি আমদানির প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। উল্লেখ্য, সোমবার অনুষ্ঠিত সভায় মোট ১৩টি প্রস্তাব উপস্থাপিত ও আলোচিত হয়েছে, যার মধ্যে এই এলএনজি আমদানির বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor