
গ্যাস ও বিদ্যুতের দাবিতে আয়োজিত লংমার্চ করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি মনে করেন, এই লংমার্চে ১১ দলীয় ঐক্যজোট যে পেট্রোল বা গ্যাস ব্যবহার করছে, তা শুধুই জ্বালানির অপচয়।
শনিবার দুপুরে ঢাকার কামরাঙ্গীরচরে বর্জ্যের বিনিময় বাজার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, এই সমস্যাগুলো বিগত সরকারের রেখে যাওয়া। ক্ষমতায় বসার পরপরই রাতারাতি সরকারের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন যে, বর্তমান সরকার বিপুল পরিমাণ ঋণের বোঝা মাথায় নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। তবে মাত্র ছয় মাসের মধ্যেই সরকার রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে বলে তিনি দাবি করেন। ডিএসসিসি প্রশাসক আরও বলেন, সরকারের এই কাজের জন্য বিরোধী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো প্রয়োজন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কামরাঙ্গীরচরে বর্জ্যের বিনিময় বাজার কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
তবে, মাত্র ৬ মাসেই সরকার রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে উল্লেখ করেন ডিএসসিসি প্রশাসক।
আপনার মতামত লিখুন :