Facebook Twitter Instagram YouTube

তেল-গ্যাস-বিদ্যুৎ না দিলে সরকারকে গদি ছাড়তে হবে: নাহিদ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ /
তেল-গ্যাস-বিদ্যুৎ না দিলে সরকারকে গদি ছাড়তে হবে: নাহিদ

তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারলে বর্তমান সরকারকে ক্ষমতা ছাড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ১১ দলীয় ঐক্যের জোটের নেতা নাহিদ ইসলাম। ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

সিদ্ধিরগঞ্জের ওই পথসভায় বক্তব্য দেওয়ার সময় নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রাম অভিমুখী আমাদের এই লংমার্চ সফল হবে। তেল, গ্যাস ও বিদ্যুৎ এই সরকারকে অবশ্যই সরবরাহ করতে হবে, অন্যথায় তারা গদি ছাড়তে বাধ্য হবে। একই সঙ্গে তিনি অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়নের জোর দাবি জানান।

উল্লেখ্য, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দেশের আইনশৃঙ্খলার উন্নয়ন এবং সব ক্ষেত্রে দলীয়করণ বন্ধের মতো ছয় দফা দাবিতে এই ঢাকা টু চট্টগ্রাম লংমার্চের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্যজোট।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh