Facebook Twitter Instagram YouTube

জাতিসংঘ সফর শেষে দুবাই হয়ে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ / ০
জাতিসংঘ সফর শেষে দুবাই হয়ে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদানের পাঁচ দিনের সফর সম্পন্ন করে দুবাই হয়ে ঢাকার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ এএম। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর ২টা ১৫ মিনিটে (দুবাই সময়) প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ফ্লাইটটি একই দিন সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবিক বিষয় এবং টেকসই উন্নয়নসহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারের দিকগুলো বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরেন। গত ২৫ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক ত্যাগ করেন। সেখানে চার দিনের কর্মসূচিতে তিনি ইউএনজিএ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন।

সফরকালে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন এবং এর মধ্যে চারটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তার অংশগ্রহণ করা অনুষ্ঠানের মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor