
নারীদের নেতৃত্বের অবস্থানে সমান অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক ও পলিসিগত পরিবর্তন আনা অপরিহার্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি স্পষ্ট করেছেন যে, এই কাঠামোগত পরিবর্তন ছাড়া নারীদের প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর সিদ্ধেশ্বরীতে 'তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী ও গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার' শীর্ষক এক সংলাপে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, দেশে দীর্ঘ সময় ধরে নারী প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করলেও সামগ্রিকভাবে নারীর ক্ষমতায়ন সেভাবে হয়নি। বিশেষ করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারী নেতৃত্বের হার একেবারে শূন্যের কোঠায়। তিনি উল্লেখ করেন, যদি তৃণমূল পর্যায় থেকে নারীদের মনোনয়ন দেওয়া হতো, তবেই তারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেতেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনী আসনগুলোতে যখন তিনজন প্রার্থী থাকেন, তখন তাদের মধ্যে একজন নারী থাকলেও তাকে সেভাবে প্রচার বা প্রমোট করা হয় না। পদে পদে বিভিন্ন বাধা থাকা সত্ত্বেও সেসব প্রতিকূলতা উপেক্ষা করে নারীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :