Facebook Twitter Instagram YouTube

নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খাইরুল কবির খোকনের সঙ্গে শীর্ষ ওলামায়ে কেরামের মতবিনিময়


Md. Zubaer Hossain প্রকাশের সময় : জানুয়ারি ১০, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ /
নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খাইরুল কবির খোকনের সঙ্গে শীর্ষ ওলামায়ে কেরামের মতবিনিময়

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খাইরুল কবির খোকনের সঙ্গে জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নরসিংদী শহরের একটি অভিজাত স্থানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্বীনি শিক্ষা, সমাজ সংস্কার, নৈতিকতা, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নরসিংদী কেন্দ্রীয় বাজার জামে মসজিদের সম্মানিত খতিব ও দারুল উলুম দত্তপাড়া মাদ্রাসার ওস্তাদুল বুখারী মুফতি আলী আহমদ হুসাইনি। এছাড়াও উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টির সভাপতি ও ইউএমসি মহিউস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মুজিবুর রহমান, মেরাজুল উলুম বৌয়াকুড় মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মোহাম্মদ অলিউল্লাহ, ওলামা দল নরসিংদী শহর শাখার সভাপতি মুফতি আল আমিন, মাওলানা জুবায়ের হোসেন নেজামী, মুফতি আবুল খায়ের, মুফতি আবু তালহা, মুফতি আল আমিনসহ করিমপুর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা মহিউদ্দিন নোমানী, মাওলানা আঃ অদুদ এবং জেলার বিভিন্ন এলাকার আরও বহু বিশিষ্ট ওলামায়ে কেরাম।

সভায় আলহাজ্ব খাইরুল কবির খোকন বলেন,

“ওলামায়ে কেরাম সমাজের নৈতিক দিকনির্দেশক। দেশ ও জাতির সংকটময় মুহূর্তে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নরসিংদীর সার্বিক উন্নয়ন, ধর্মীয় শিক্ষার পরিবেশ রক্ষা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

ওলামায়ে কেরামরা তাঁদের বক্তব্যে বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও ইসলামী মূল্যবোধ রক্ষায় ন্যায়ভিত্তিক রাজনীতি ও জনবান্ধব নেতৃত্ব অপরিহার্য। তারা নরসিংদী-১ আসনের সার্বিক উন্নয়নে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই দেশের কল্যাণ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।