Facebook Twitter Instagram YouTube

মির্জাপুরে বাস চাপায় দুই কিশোর নিহত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৬:৫৬ পূর্বাহ্ণ / ০
মির্জাপুরে বাস চাপায় দুই কিশোর নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি বাসের চাপায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন মির্জাপুরের জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) এবং গাজীপুর জেলার সফিপুর নস্করচালার মৃত পঞ্চুর ছেলে ঝলক (১৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই দুই কিশোর জামুর্কী বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় ঢাকা অভিমুখী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

এ বিষয়ে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh