
ম্যারাথন ও আল্ট্রাম্যারাথনের প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে মেট্রোরেল স্টেশনে পোশাক নিয়ে হেনস্তা করার অভিযোগ উঠেছে। ঘটনার দিন সকালে রমনায় প্রশিক্ষণ শেষে ফার্মগেট মেট্রো স্টেশন দিয়ে বিজয় সরণি যাওয়ার সময় দায়িত্বরত পুলিশ তাকে থামিয়ে দেয়। সাজ্জাদ হোসেন জানান, টি-শার্ট ও হাফপ্যান্ট পরা থাকায় তাকে অশালীন পোশাক উল্লেখ করে স্টেশনে প্রবেশে বাধা দেওয়া হয়।
ভুক্তভোগী প্রশিক্ষক জানান, তিনি পেশাগত প্রয়োজনে নিয়মিত ঢাকার বিভিন্ন পার্কে অ্যাথলেটদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। ফার্মগেট স্টেশনে টিকিট কাটার পর দায়িত্বরত এক পুলিশ সদস্য তাকে ডেকে নিয়ে ধমক দেন এবং এমন পোশাক পরে মেট্রোতে ওঠা যাবে না বলে জানান। সাজ্জাদ হোসেন তার পরিচয় দিয়ে জানতে চান যে, হাফপ্যান্ট পরে মেট্রোতে যাতায়াতের বিষয়ে কোনো নির্দিষ্ট নিয়ম আছে কি না। এর জবাবে জাকির নামে ওই পুলিশ সদস্য দাবি করেন, শালীনতা বজায় রাখা তার দায়িত্ব।
সাজ্জাদ হোসেনের অভিযোগ, সেখানে থাকা আরও দুই পুলিশ সদস্য তাকে পাবলিক প্লেসে এমন পোশাক পরে না আসার পরামর্শ দেন। এমনকি তাকে শর্টস খুলে ট্রাউজার পরে আসারও নির্দেশ দেওয়া হয়। এ সময় মেট্রোরেলের কন্ট্রোল বোর্ডের এক নারী কর্মকর্তাও তার পোশাক নিয়ে প্রশ্ন তোলেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য তার ছবি তুলে নিয়ে যান। সব মিলিয়ে প্রায় ৪০ মিনিট তাকে স্টেশনের পাঞ্চ মেশিনের সামনে দাঁড় করিয়ে রাখা হয়। পরে মেট্রোরেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তাকে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ঘটনার পর সাজ্জাদ হোসেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে পুলিশ সদস্যের সঙ্গে তার কথোপকথন দেখা যায়।
সকালে শরীরচর্চা শেষ করে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে যাওয়ায় সাজ্জাদ হোসেন নামে এক অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে পাঞ্চ মেশিনের সামনে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পোশাক ‘অশালীন’ উল্লেখ করে তাকে মেট্রোস্টেশনে প্রবেশে বাধা দেয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। ওই প্রশিক্ষক প্রায় ১০
আপনার মতামত লিখুন :