Facebook Twitter Instagram YouTube

ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন ইউনিটে বদলি


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ / ০
ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন ইউনিটে বদলি

জনস্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেনের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে গত বৃহস্পতিবার এই বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখিত বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে (সিলেট রেঞ্জ অফিসে সংযুক্তি বহালসহ) এবং সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে পদায়ন করা হয়েছে। এছাড়া তোফায়েল আহমেদকে রংপুর রেঞ্জে, মো. মেহেদী হাসানকে এপিবিএনে, মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে এবং ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।

তালিকায় থাকা অন্য কর্মকর্তাদের মধ্যে এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে, মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে, মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে, মো. নজরুল ইসলামকে এপিবিএনে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করেন, তবে ৮ অক্টোবর, ২০২৬ তারিখ থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy