Facebook Twitter Instagram YouTube

যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ / ০
যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার

রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিকালে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজিজুল ইসলামকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুরে। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।

আজিজুল ইসলাম ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানা যায়, আজিজুল ইসলাম এক সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তী সময়ে তিনি জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor