Facebook Twitter Instagram YouTube

প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে কুপন পদ্ধতি চালুর উদ্যোগ


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ / ০
প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে কুপন পদ্ধতি চালুর উদ্যোগ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে অভিনব এক কুপন ব্যবস্থা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। এই নতুন পদ্ধতিতে প্রতিটি শিশুকে ৩৮ টাকা ৫০ পয়সা মূল্যের কুপন দেওয়া হবে, যা দিয়ে তারা স্থানীয় তালিকাভুক্ত ব্যবসায়ীদের কাছ থেকে নিজেদের পছন্দমতো খাবার কিনতে পারবে।

শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, স্থানীয় ব্যবসায়ীদের সক্ষমতা বিবেচনা করে তাদের তালিকাভুক্ত করা হবে। কোনো শিক্ষার্থী যদি তার পছন্দ অনুযায়ী খাবার না পায়, তবে সে খাবার কিনবে না এবং কুপনের অর্থ ওই শিক্ষার্থীর কাছেই জমা থাকবে। তবে এই পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং মন্ত্রণালয়ের পরবর্তী আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বইয়ের মান নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এবার বইয়ের মান ৫টি স্তরে কঠোরভাবে যাচাই করা হচ্ছে। কাগজের মান খারাপ হলেই সেই বই বাতিল করে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে নিম্নমানের কারণে প্রায় ৩০ লাখ বই কেটে ধ্বংস করা হয়েছে। এরপরও যদি কোনো প্রিন্টার্স শিক্ষার্থীদের হাতে খারাপ মানের বই পৌঁছে দেওয়ার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin