Facebook Twitter Instagram YouTube

পুত্রবধূকে চাকরি না দেওয়ায় বিদ্যালয়ে তালা দিলেন সাবেক দাতা সদস্য


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ / ০
পুত্রবধূকে চাকরি না দেওয়ায় বিদ্যালয়ে তালা দিলেন সাবেক দাতা সদস্য

রাজশাহীর পুঠিয়ায় অবস্থিত ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুল নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্যবস্থাপনা কমিটির সাবেক একজন দাতা সদস্য আজাদ আলী শনিবার সাপ্তাহিক ছুটির দিনে লোকজন নিয়ে বিদ্যালয়ের মাঠে কলাগাছ রোপণ করেছেন। একই সাথে তিনি শিক্ষকদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন এবং বিদ্যালয়ের প্রধান ফটক বাঁশের বেড়া দিয়ে আটকে দিয়েছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৫ সালে প্রতিষ্ঠার সময় প্রতিষ্ঠানটির নাম ছিল মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভায় এর নাম পরিবর্তন করে ‘ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুল’ রাখা হয়। তৎকালীন দাতা সদস্য আজাদ আলী নিজেই এই নাম প্রস্তাব করেছিলেন বলে রেজুলেশনে উল্লেখ রয়েছে। ২০২৪ সালের ১১ ডিসেম্বর বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিকের অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি লাভ করে। বর্তমানে এখানে প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে।

ঘটনার বিষয়ে আজাদ আলী দাবি করেন, তিনি নিঃশর্ত জমি দান করলেও তার ছেলে ও পুত্রবধূকে চাকরি দেওয়ার শর্ত ছিল। কিন্তু টেকনিক্যাল কলেজ না হওয়ায় এবং পুত্রবধূকে চাকরি না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে এই পদক্ষেপ নিয়েছেন। অন্যদিকে প্রধান শিক্ষক সেলিম রেজা জানান, আজাদ আলী জমি রেজিস্ট্রি করার সময় নিজের পরিবারের সদস্যদের চাকরির দাবি জানিয়েছিলেন। কমিটি সেই অনুযায়ী তার পুত্রবধূকে প্রাথমিক শাখায় সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিল। তিনি মারা যাওয়ার পর ছেলে দ্বিতীয় বিয়ে করলে সেই বউকেও মাধ্যমিক শাখার কেরানি পদে নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে যথাযথ রেজুলেশনও রয়েছে। তবে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আজাদ আলী নাম পরিবর্তনের অভিযোগ তুলে আদালতে মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন।

স্থানীয় ব্যবসায়ী লাল মোহাম্মদ জানান, আজাদ আলীর এই কর্মকাণ্ডের ফলে বিদ্যালয়টির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনকি নলকূপের পানি ব্যবহারেও তারা বাধা পাচ্ছেন। এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও ভালুকগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম জানান, প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান চলছে এবং নতুন ম্যানেজিং কমিটি শিক্ষা বোর্ডের অনুমোদন পেয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান জানিয়েছেন, তিনি বিষয়টি অবগত আছেন এবং ঢাকায় অবস্থান শেষে ফিরে এসে দ্রুত বিদ্যালয়টি চালু করার ব্যবস্থা গ্রহণ করবেন।

৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়ে প্রতিষ্ঠানিক কার্যক্রম চালু করতে বলেছিলেন।

চাকরি করা অবস্থায় ২০২২ সালে তিনি মারা যান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo