Facebook Twitter Instagram YouTube

নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাস কূপের সন্ধান


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ / ০
নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাস কূপের সন্ধান

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এই নতুন খনির বিষয়টি নিশ্চিত করেছে।

বাপেক্স সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খননের কাজ শুরু হয়েছিল। ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিওডি মেথডে কূপটি ১৫৭৮ মিটার পর্যন্ত খনন করা হয়। এর মধ্যে ১৪২০ মিটার থেকে ১৪৬০ মিটার গভীরতার জোনে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।

বর্তমানে কূপটিতে ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা চালানো হচ্ছে। এই পরীক্ষা সম্পন্ন হওয়ার পর কূপটিতে মোট মজুদকৃত গ্যাসের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক জানান, ডিএসটি পরীক্ষা শেষ হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।

প্রাথমিক ধারণা অনুযায়ী, এই কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy