Facebook Twitter Instagram YouTube

নতুন পে-স্কেল বাস্তবায়নে দপ্তরগুলোতে অর্থ বিভাগের চিঠি


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ / ০
নতুন পে-স্কেল বাস্তবায়নে দপ্তরগুলোতে অর্থ বিভাগের চিঠি

জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় স্ব-শাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জারিকৃত গেজেট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ। বুধবার (৭ অক্টোবর ২০২৬) অর্থ বিভাগের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা দেওয়া হয়। পত্রে উল্লেখ করা হয়েছে যে, সংযুক্তির বর্ণনা অনুযায়ী গেজেটের দুই কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এস, আর, ও নং ৩৪৮-আইন/২০২৬-এর গেজেটের কপিও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক এই নতুন বেতনকাঠামো অনুযায়ী গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গত ১ জুলাই থেকে কার্যকর হওয়া এই নতুন কাঠামো তিন ধাপে পুরোপুরি বাস্তবায়ন করা হবে এবং চাকরিজীবীরা তাদের বকেয়া বেতনও পাবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor