Facebook Twitter Instagram YouTube

রূপগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ / ০
রূপগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন দগ্ধ হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়েছে।

আহত চারজন হলেন- সাজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)।

বুধবার রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, দগ্ধদের মধ্যে সাজিবের শরীরের ৭০ শতাংশ, রুবেলের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের শরীরের দশ শতাংশ পুড়ে গেছে। ডা. সুলতান মাহমুদ আরও জানান, সাজিবের শরীরের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনা চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh