Facebook Twitter Instagram YouTube

শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন


প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ / ০
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

রাজধানীর বর্তমান সচিবালয় সরিয়ে শেরেবাংলা নগরে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। রোববার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই স্থানান্তরের প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এই সিদ্ধান্তের কথা জানান। পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সাল থেকে নতুন এই ঠিকানায় সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

বর্তমান সচিবালয়টি রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত। নতুন স্থান হিসেবে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠকে নির্বাচন করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভায় সচিবালয় স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সভায় গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রিসভায় অনুমোদনের পর এই কার্যক্রম এগিয়ে নিতে প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে, সিদ্ধান্তের পরদিন গণপূর্ত মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনকে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে সচিবালয় স্থানান্তরের প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo