
ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্সে আন্তর্জাতিক হ্যান্ডবল অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। রাজধানী ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি-২০২৬ এশিয়া জোন-২’-এর উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
এর আগে সকালে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আয়োজনে টুর্নামেন্টটির পর্দা ওঠে। বেলা ১১টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার জাতির এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়িয়ে নেপালকে সম্পূর্ণ কোণঠাসা করে ফেলে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১৩ গোলের বিশাল ব্যবধান বজায় রেখে মাঠ ছাড়েন আলপনা ও মিষ্টিরা। বাংলাদেশের এই জয়ে মূল কারিগর ছিলেন আলপনা আক্তার। একক নৈপুণ্যে চমৎকার খেলে সর্বোচ্চ সাত গোল করে তিনি ম্যাচসেরা নির্বাচিত হন। তার সঙ্গে আক্রমণে গতি ধরে রাখা মিষ্টি খাতুন ও শ্যামলী মিং প্রত্যেকে দলের হয়ে ছয়টি করে গোল করেন।
এছাড়া অধিনায়ক ইসমেতারা নিশি পাঁচটি এবং সায়মা জান্নাত সীমা চারটি গোলের দেখা পান। দলের বড় জয়ে ভূমিকা রেখে মাসুদা আক্তার দুটি এবং পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা প্রত্যেকে একটি করে গোল করেন।
চার দলের অংশগ্রহণে সিঙ্গেল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। ২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের তেতো স্মৃতি পেছনে ফেলে এই তৃপ্তিদায়ক জয় ফাইনালে ওঠার দৌড়ে স্বাগতিক বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ২২: ১৭আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ২২: ১৮
বাংলাদেশের এই বড় জয়ে মূল কারিগর ছিলেন আলপনা আক্তার। একক নৈপুণ্যে চমৎকার খেলে সর্বোচ্চ ৭ গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। তার সঙ্গে আক্রমণে গতি ধরে রাখা মিষ্টি খাতুন ও শ্যামলী মিং—দুজনে দলের হয়ে ৬ করে গোল করেন।
আপনার মতামত লিখুন :