Facebook Twitter Instagram YouTube

রাজধানীতে ৬০০ শেফের অংশগ্রহণে আন্তর্জাতিক শেফস ডে ২০২৬ উদযাপিত


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ / ০
রাজধানীতে ৬০০ শেফের অংশগ্রহণে আন্তর্জাতিক শেফস ডে ২০২৬ উদযাপিত

স্বাস্থ্যকর সৃজনশীলতা ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে এবং খাবার নিশ্চিতকরণে রন্ধনশিল্পের অবদানের স্বীকৃতিস্বরূপ রাজধানী ঢাকায় উদযাপিত হয়েছে ‘আন্তর্জাতিক শেফস ডে ২০২৬’। ‘আগামীর জন্য স্বাস্থ্যকর খাবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬০০-এর বেশি শেফ ও রন্ধনশিল্পের পেশাজীবী অংশ নেন।

শেফস ফেডারেশন অব বাংলাদেশ (সিএফবি) আয়োজিত এই অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড ‘ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রীম মিল্ক পাউডার’ টাইটেল স্পন্সর বা প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত ছিল। পেশাদার শেফদের কাজের স্বীকৃতি ও অবদান উদযাপনের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে তাদের ভূমিকা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মিস লাল্লা বাউথাইনা এল কেরদৌদি এল কৌলালি। তিনি বলেন, “খাদ্য মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে শেফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিকর উপাদান ব্যবহার করে সুস্বাদু খাবার তৈরি এবং খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে শেফরা মানুষের জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।”

শেফস ফেডারেশন অব বাংলাদেশের সভাপতি শেফ জহির খান তার বক্তব্যে বলেন, “শেফরা শুধু খাবার তৈরি করেন না, তারা মানুষের খাদ্যাভ্যাস ও রুচি গঠনেও ভূমিকা রাখেন। স্বাস্থ্যকর খাবার তৈরিতে মানসম্মত উপাদান নির্বাচন এবং নতুন নতুন রেসিপি নিয়ে কাজ করা জরুরি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেফস ফেডারেশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা শাকাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক শেফ বোরহান খান, জ্যেষ্ঠ সহসভাপতি জুলিয়ান সিটল বাটলারো ও শেফ জসিম উদ্দিন। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খোন্দকার, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস) মো. মাহবুবুর আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) মুহাম্মদ মাহবুবুর রহমান এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (করপোরেট সেলস) শফিকুল ইসলাম।

এমজিআইর কর্মকর্তা মো. রহমতুল্লাহ খোন্দকার বলেন, “রন্ধনশিল্পের পেশাজীবীদের সঙ্গে কাজ করার মাধ্যমে মানসম্মত খাদ্য উপাদানের ব্যবহার এবং সৃজনশীল রান্নার চর্চাকে উৎসাহিত করা সম্ভব। ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রীম মিল্ক পাউডার শেফদের বিভিন্ন ধরনের দেশীয় ও আন্তর্জাতিক খাবার তৈরিতে সহায়তা করবে।”

অনুষ্ঠানে ফ্রেশ মিল্ক পাউডারের এক্সপেরিয়েন্স জোনে শেফ ও অতিথিরা দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পদ তৈরিতে পণ্যটির বহুমুখী ব্যবহার সম্পর্কে জানার সুযোগ পান। এ ছাড়া ফ্রেশ মিল্ক পাউডার দিয়ে তৈরি ঐতিহ্যবাহী বাঙালি খাবার ফিরনি ও দই পরিবেশন করা হয়। পাশাপাশি শেফদের জন্য লাকি ড্র, ব্র্যান্ডেড ফটো বুথ ও ফ্রেশ কফি কর্নারের ব্যবস্থাও ছিল। নিউজিল্যান্ড থেকে আমদানি করা এই মিল্ক পাউডারে ২৮ শতাংশ মিল্ক ফ্যাট রয়েছে, যা মিষ্টান্ন ও নানা ধরনের খাবার তৈরিতে অত্যন্ত উপযোগী।

উক্ত অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রীম মিল্ক পাউডারের পাশাপাশি ‘ফুয়েলড বাই’ পার্টনার হিসেবে ওমেরা এলপিজি এবং গোল্ড পার্টনার হিসেবে বেঙ্গল মিট, আপন ও ডাইভার্স যুক্ত ছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy