Facebook Twitter Instagram YouTube

নিরাপত্তাজনিত কারণে সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন দূতাবাসের কর্মীদের


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ / ০
নিরাপত্তাজনিত কারণে সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন দূতাবাসের কর্মীদের

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অব্যাহত প্রাণঘাতী হামলার মুখে থাকা সৌদি আরবে অবস্থানরত মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানান, ইরানের সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে ক্রমশ বেশি শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এর মধ্যে বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা, বেসামরিক মানুষের হতাহতের ঘটনা এবং যাতায়াতব্যবস্থায় মারাত্মক বিঘ্ন সৃষ্টির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত। টমি পিগট আরও বলেন, 'মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।'

মুখপাত্র স্পষ্ট করেছেন যে, এই নির্দেশটি শুধু সেই সব কর্মীদের জন্য প্রযোজ্য, যাদের আপাতত সৌদি আরবে থাকা জরুরি নয়। তবে মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার ও বাহরাইনে দায়িত্বরত মার্কিন দূতাবাসের কিছু কর্মীর পরিবারকেও সরিয়ে নেওয়া হচ্ছে।

চলতি মাসে সৌদি আরবে হুতিদের হামলার তীব্রতা বেড়েছে। এর মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাও রয়েছে, যা কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে চিহ্নিত। এছাড়া বুধবার সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, একটি তেল স্থাপনা লক্ষ্য করে আসা ড্রোন প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। একই দিনে সৌদি আরবের পূর্বাঞ্চলের দাম্মাম বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে দেশটির উড়োজাহাজ চলাচলবিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট ছয়টি ড্রোন প্রতিহত করার খবরও দিয়েছিল।

২০১৪ সালে শুরু হওয়া ইয়েমেনের গৃহযুদ্ধ গত জুনে চার বছরের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে আরও তীব্র হয়েছে। ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে আসছে।

এমন প্রেক্ষাপটে গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নির্দেশের কথা জানাল।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন।.এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১, আহত ৮.টমি পিগট বলেছেন, ইরানের সমর্থনপুষ্ট হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ক্রম

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo