আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত।
দলের অন্যতম সদস্য লিটন কুমার দাস ইনজুরির কারণে এর আগে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। চোট থাকা সত্ত্বেও তাকে এই টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে। তবে শেষ পর্যন্ত তিনি এই ম্যাচে মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে এখনো শঙ্কা রয়ে গেছে।
অন্যদিকে, ইনজুরির কারণে আগের কয়েকটি সিরিজ মিস করা নাহিদ রানার জায়গা হয়নি উইন্ডিজদের বিপক্ষে ঘোষিত এই স্কোয়াডে। এছাড়া দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও খালেদ আহমেদ।
প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, মোঃ তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরীফুল ইসলাম।
আপনার মতামত লিখুন :