Facebook Twitter Instagram YouTube

শুক্রবার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৯:২২ পূর্বাহ্ণ / ০
শুক্রবার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস

অক্টোবরের শেষ ভাগে এসে দেশের আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে না। শুক্রবার (২৩ অক্টোবর) দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। সামগ্রিক আবহাওয়ার পরিস্থিতিতে বড় ধরনের কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin