Facebook Twitter Instagram YouTube

প্রকাশ্যে গুলির ঘটনায় বাড়ছে জনমনে উদ্বেগ, অস্ত্র আসছে কোথা থেকে?


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ২:০১ অপরাহ্ণ / ০
প্রকাশ্যে গুলির ঘটনায় বাড়ছে জনমনে উদ্বেগ, অস্ত্র আসছে কোথা থেকে?

রাজধানী থেকে শুরু করে জেলা শহর—দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক গুলির ঘটনায় জনমনে উদ্বেগ ক্রমাগত বাড়ছে। চায়ের দোকানের সামনে, মসজিদের পাশে কিংবা নিজ বাড়িতেও মানুষ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারাচ্ছেন। মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত হামলাকারীরা অত্যন্ত কাছ থেকে গুলি চালিয়ে কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে পালিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক এসব হত্যাকাণ্ড অবৈধ আগ্নেয়াস্ত্রের অবাধ বিস্তার, অপরাধীদের দুঃসাহস এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে, এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র অপরাধীদের হাতে ঠিক কোথা থেকে আসছে? প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে হত্যাকারীরা কীভাবে অনায়াসে পালিয়ে যেতে সক্ষম হচ্ছে? এছাড়া, অস্ত্রধারীদের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গৃহীত অভিযানগুলো কতটা কার্যকর ভূমিকা রাখছে, সেটি নিয়েও জনমনে সংশয় তৈরি হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din