রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার সময় সংগীতশিল্পী আসিফ আকবর গাড়িতে ছিলেন না।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মগবাজারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। তাঁর গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। ভোরের দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গাড়িটি লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে কারা এবং কী উদ্দেশ্যে এই গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। হাতিরঝিল থানা-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মন্তব্যের জন্য শনিবার সকাল নয়টার দিকে আসিফ আকবরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।.ঘটনার বিষয়ে জানতে সকাল ৯টার দিকে আসিফ আকবরের মুঠোফোনে যোগাযোগ করা হয়।
আপনার মতামত লিখুন :