Facebook Twitter Instagram YouTube

ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো মোহাম্মদ আশরাফুলকে


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ণ / ০
ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো মোহাম্মদ আশরাফুলকে

আজ সকালেও মিরপুরের একাডেমি মাঠে নাজমুল হোসেন ও সাদমান ইসলামদের সঙ্গে ব্যাটসম্যানদের অনুশীলনে কাজ করতে দেখা গিয়েছিল মোহাম্মদ আশরাফুলকে। তবে দিনের শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

২০২৫ সালের নভেম্বরে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। এক বছরেরও কম সময়ের মধ্যে তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো। বিসিবি জানিয়েছে, আশরাফুলকে বোর্ডের অন্য একটি দায়িত্বে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে নতুন সেই দায়িত্ব সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং বিপর্যয়ের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। ধারণা করা হচ্ছে, এই ব্যর্থতার দায় থেকেই আশরাফুলকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও বিসিবি তাদের বিজ্ঞপ্তিতে পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেনি।

নতুন ব্যাটিং কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। তবে এটি স্থায়ী কোনো নিয়োগ নয়। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ভবিষ্যতে দীর্ঘমেয়াদে ব্যাটিং কোচ হিসেবে কোনো বিদেশিকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বিসিবির।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo