Facebook Twitter Instagram YouTube

ডিসেম্বরের কর্মসূচি নিয়ে নেতাদের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ণ / ০
ডিসেম্বরের কর্মসূচি নিয়ে নেতাদের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে নেতাকর্মীদের ব্যস্ত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে ক্ষমতাসীন বিএনপি। এই পরিকল্পনার অংশ হিসেবে মূল দলের পাশাপাশি সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে মাঠে নামার কড়া নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১৫ নভেম্বর) রাতে জাতীয় সংসদে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে প্রধানমন্ত্রী আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বিস্তারিত আলাপ-আলোচনা করেন।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। এছাড়াও দলের যুগ্ম মহাসচিবদের মধ্যে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম অংশ নেন। পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবসহ শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, বিএনপি অন্য কোনো দলের কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি পালন করতে চায় না। দলের নেতাকর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে শান্তিপূর্ণ সভা-সমাবেশ, শোভাযাত্রা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার ওপরই বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din