Facebook Twitter Instagram YouTube

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ আরও ৬ মাস বাড়ল


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ / ০ Views
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ আরও ৬ মাস বাড়ল

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে সরকারের এই নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে কিংবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, সবকটি কমিটির ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সময়সীমা উত্তীর্ণ হওয়া বা হতে যাওয়া এডহক কমিটিগুলোর মেয়াদ তাদের আগের মেয়াদ শেষ হওয়ার দিন থেকেই অতিরিক্ত ছয় মাসের জন্য বাড়ানো হলো।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh