
জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। বগুড়ায় শুটিং সেটে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু সামাজিক যোগাযোগমাধ্যমে সোহেল খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি শোক প্রকাশ করে জানান, শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সোহেল খানকে দ্রুত বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ‘নসীব’ সিনেমার শুটিংয়ের কাজে তিনি বগুড়ায় অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, শুটিং সেটে হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
আপনার মতামত লিখুন :