Facebook Twitter Instagram YouTube

নতুন সিনেমা ‘মস্তান’-এ আরিফিন শুভ, তমা ও মাহির অভিষেক


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ / ০
নতুন সিনেমা ‘মস্তান’-এ আরিফিন শুভ, তমা ও মাহির অভিষেক

ঢালিউডের পরিচিত অভিনয়শিল্পীদের নিয়ে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা কিসলু গোলাম হায়দার। তার পরিচালিত প্রথম এই সিনেমার নাম রাখা হয়েছে ‘মস্তান’। আন্ডারওয়ার্ল্ড ও গ্যাংস্টারদের জীবনের নানা ঘটনা ও তাদের জীবনধারা ঘিরেই তৈরি হচ্ছে সিনেমাটির কাহিনি।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য নির্মাতা আরিফিন শুভ, তমা মির্জা ও সামিরা খান মাহিকে চূড়ান্ত করেছেন। তাদের সঙ্গে এই সিনেমায় চঞ্চল চৌধুরীকেও দেখা যাবে। বিষয়টি নির্মাতা নিজেই নিশ্চিত করেছেন। তবে সিনেমার গল্প বা চরিত্রগুলো সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।

সবকিছু পরিকল্পনামাফিক চললে আগামী ২৫ নভেম্বর থেকে ঢাকার বাইরে সিনেমাটির শুটিং শুরু হবে। নির্মাতা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে তার।

‘মস্তান’ আরিফিন শুভর জন্য নতুন একটি কাজ। এর আগে গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘মালিক’। অন্যদিকে তমা মির্জাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘মন যে বোঝে না’ সিনেমায়। ২০২৫ সালের নভেম্বরে মুক্তি পাওয়া ওই সিনেমাটিতেও তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ, যদিও সিনেমাটির শুটিং হয়েছিল প্রায় দেড় দশক আগে।

এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহির। বর্তমানে তিনি পুয়ের্তো রিকোতে অবস্থান করছেন, যেখানে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy