Facebook Twitter Instagram YouTube

রাজধানীর সচিবালয়ের পাশে মধ্যরাতে জোড়া ককটেল বিস্ফোরণ


প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৬, ৯:০২ পূর্বাহ্ণ / ০
রাজধানীর সচিবালয়ের পাশে মধ্যরাতে জোড়া ককটেল বিস্ফোরণ

রাজধানীর সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটানো হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১টা ৩৭ মিনিটের দিকে প্রেসক্লাবের পূর্ব পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin