
রাজধানীর মিরপুরের কালশীতে একটি যাত্রীবাহী বাসে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে এই অগ্নিসংযোগ করে। এতে বাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার সময় আগুন লাগার পর বাসের চালক ও হেলপার দ্রুত সেখান থেকে সরে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই অগ্নিকাণ্ডে বাসটির মোট ১০টি আসন পুড়ে গেছে।
আপনার মতামত লিখুন :