Facebook Twitter Instagram YouTube

আজ টিভি পর্দায় ম্যানইউ-রিয়ালের ম্যাচ ও ভারত-নিউজিল্যান্ডের খেলা


প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ণ / ০
আজ টিভি পর্দায় ম্যানইউ-রিয়ালের ম্যাচ ও ভারত-নিউজিল্যান্ডের খেলা

খেলার জগতে আজ টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে ক্রিকেট ও ফুটবলের একাধিক হাইভোল্টেজ ম্যাচ। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং লা লিগায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে নিউজিল্যান্ড ও ভারতের টেস্ট রোমাঞ্চ।

ক্রিকেট মাঠে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা সরাসরি সম্প্রচার করা হবে ভোর ৪টায় সনি স্পোর্টস ও সনি লাইভ অ্যাপে। নারী বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডস ও মেলবোর্ন স্টারসের লড়াই দেখানো হবে সকাল ১০টা ৪০ মিনিটে, এবং দুপুর ২টা ১০ মিনিটে মুখোমুখি হবে সিডনি থান্ডার ও সিডনি সিক্সার্স। এ দুটি ম্যাচ সরাসরি দেখা যাবে ফ্যানকোডে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে বিকাল ৪টায় ডেজার্ট ভাইপার্স মুখোমুখি হবে এমআই এমিরেটসের এবং রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে দুবাই ক্যাপিটালস ও গালফ জায়ান্টস। ম্যাচ দুটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও ইউনাইট৮ স্পোর্টসে।

ফুটবল ভক্তদের জন্য রাত ৯টায় ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও ব্রেন্টফোর্ডের ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১। স্প্যানিশ লা লিগায় রাত ১১টা ৩০ মিনিটে এলচে বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রাত ২টায় রিয়াল মাদ্রিদ বনাম আলাভেসের খেলা দেখা যাবে ফ্যানকোডে। সৌদি প্রো লিগে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আল হাজম বনাম আল নাসর এবং রাত ৮টা ২০ মিনিটে আল ইত্তিফাক বনাম আল হিলালের ম্যাচ রয়েছে ফ্যানকোডে।

এছাড়া ইতালিয়ান সিরি’এ-তে রাত ১টা ৪৫ মিনিটে ইন্টার মিলান বনাম জেনোয়ার ম্যাচ সম্প্রচার করবে ইউনাইট৮ স্পোর্টস ২ ও জি৫। বুন্দেসলিগায় রাত ৮টা ৩০ মিনিটে হামবুর্গ ও বায়ার্ন মিউনিখের ম্যাচটি ইউনাইট৮ স্পোর্টস ২ এবং জি৫-এ সরাসরি দেখা যাবে। ফরাসি লিগ ওয়ানে রাত ১টা ৪৫ মিনিটে পিএসজি ও লোরিয়েন্তের লড়াই সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২ ও ট্যাপম্যাড।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh