
জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনকে নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে নেটিজেনদের মাঝে। কারণটি হলো মন্দারমণিতে অভিনেত্রীর সম্ভাব্য উপস্থিতি। সামাজিক যোগাযোগমাধ্যমে সানি লিওনের একের পর এক পোস্ট ঘিরে এই জল্পনা দানা বেঁধেছে। দিঘার পাশাপাশি মন্দারমণির জনপ্রিয়তা বৃদ্ধির এই সময়ে প্রিয় অভিনেত্রীকে সেখানে দেখার আশায় ভক্তদের আগ্রহ তুঙ্গে।
পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য মন্দারমণি এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শহর থেকে গাড়ি নিয়ে ঘণ্টা চারেকের সফরেই পৌঁছানো যায় এই সমুদ্রতীরে। নির্জন সৈকতে ঢেউয়ের শব্দ শোনার মতো শান্তি আর কোথাও নেই বললেই চলে। সানি লিওনের পরবর্তী সিনেমার শুটিং কি তবে মন্দারমণিতেই হতে চলেছে? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় একটি ছবি পোস্ট করেছেন সানি। সেখানে তাকে কচি কলাপাতা রঙের ব্রালেটের ওপর সবুজ প্রিন্টেড শ্রাগ এবং কো-অর্ড হট প্যান্ট পরা অবস্থায় দেখা যায়। চোখে সানগ্লাস এবং উঁচু করে বাঁধা বেণিতে সমুদ্রের ধারে পোজ দিয়েছেন তিনি। অন্য একটি ছবিতে ক্যাপশন হিসেবে লিখেছেন ‘মন্দারমণি মুড’।
সানি লিওন যে সমুদ্র ভালোবাসেন, তা তার ভক্তদের অজানা নয়। এর আগেও বিভিন্ন সময় তাকে সমুদ্রতটে রঙিন বিকিনি কিংবা স্নানপোশাকে পোজ দিয়ে ছবি পোস্ট করতে দেখা গেছে। তার রৌদ্রস্নানের ছবিগুলোও অতীতে অনেকবার ভাইরাল হয়েছে। এবার মন্দারমণি সফর নিয়ে তার নতুন পোস্ট ঘিরে ভক্তরা নানা মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যম ভরিয়ে দিচ্ছেন।
পরিবার হোক কিংবা বন্ধু অথবা কাছের মানুষ— একান্তে সময় কাটাতে মন্দারমণির কোনো বিকল্প নেই৷ সানি লিওনের পরের সিনেমার শুটিং হওয়ার কথা সেই মন্দারমণিতেই।
আপনার মতামত লিখুন :