Facebook Twitter Instagram YouTube

জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ /
জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাওয়া বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের শুরুটা করতে পারেনি আশানুরূপ। বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ৩২ রানে পরাজয় বরণ করেছে টাইগাররা। টস হেরে প্রথমে ফিল্ডিং করা বাংলাদেশ জিম্বাবুয়েকে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানে আটকে রেখেছিল। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৯ ওভারে ১৩৮ রানেই অলআউট হয়ে যায়।

জিম্বাবুয়ের ১৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২৫ রান আসার পর সাইফ হাসান ১৫ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন। তানজিদ হাসান তামিম ৮ বলে ১৬ রান করে দ্রুত বিদায় নিলে চাপে পড়ে সফরকারীরা। মিডল অর্ডারে পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের ব্যর্থতায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। দীর্ঘ বিরতির পর দলে ফেরা ইয়াসির আলি রাব্বি এক প্রান্ত আগলে লড়াই করে ৩৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। এছাড়া শেখ মেহেদি ১৮ বলে ১৯ রান করলেও শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদের ব্যাটে বড় সংগ্রহ না আসায় ১৯ ওভারেই বাংলাদেশের ইনিংস শেষ হয়।

এর আগে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের দুই ওপেনার শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। তবে চতুর্থ ওভারে নাহিদ রানা ৯ বলে ১৪ রান করা তাদিওয়ানাশে মারুমানিকে আউট করে ৩৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন। পরবর্তীতে ডিয়ন মেয়ার্স ২০ রান যোগ করেন এবং ব্রায়ান বেনেট ৩০ বলে ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন। মাঝের দিকে সিকান্দার রাজা ও রায়ান বার্ল ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইনিংসের শেষদিকে ব্র্যাড ইভান্স ১০ বলে ১৯ রানের ঝড়ো ইনিংস খেলে জিম্বাবুয়ের সংগ্রহ ১৭০ রানে নিয়ে যান। এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২৫ রান যোগ হওয়ার পর ১৫ বলে ১২ রান করে আউট হন সাইফ হাসান। অন্য ওপেনার তানজিদ হাসান তামিম আক্রমণাত্মক ব্যাটিংয়ের ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি। মাত্র ৮ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin