Facebook Twitter Instagram YouTube

মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে হামলার হুঁশিয়ারি ইরানের


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ /
মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে হামলার হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীকে সুবিধা প্রদানকারী প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে পাল্টা আঘাত হানার অধিকার ইরানের রয়েছে বলে মনে করছে তেহরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, ইরান তাদের ভূখণ্ডে বা আকাশসীমায় হওয়া মার্কিন হামলাগুলোকে প্রতিবেশী দেশগুলোর সহযোগিতার ফল হিসেবে দেখছে। আর এই প্রেক্ষাপট থেকেই তেহরান ওই রাষ্ট্রগুলোর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অধিকারের কথা বলছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘আমওয়াজ ডট মিডিয়া’-এর সম্পাদক মোহাম্মদ আলী শাবানি জানিয়েছেন, ইরান পুরো বিষয়টিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধ হিসেবেই বিবেচনা করছে। তাই যে দেশই ইরানের ওপর হামলার জন্য নিজেদের আকাশসীমা, মাটি বা সামরিক সুবিধা প্রদান করবে, ইরান তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া অব্যাহত রাখবে বলে তিনি উল্লেখ করেন।

মোহাম্মদ আলী শাবানি আল জাজিরাকে আরও জানান, ভৌগোলিক নৈকট্যের কারণে উপসাগরীয় দেশগুলো মূলত ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তিনি বলেন, আরব দেশগুলো ইরানের ওপর চাপিয়ে দেওয়া মার্কিন-ইসরায়েলি যুদ্ধের অবসান চায়। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপসাগরীয় দেশগুলোর মধ্যে ইরানের সঙ্গে এক ধরনের আলোচনা বা কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার একটি তাগিদ ও প্রেরণা কাজ করছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh