Facebook Twitter Instagram YouTube

ইরানের ওপর মার্কিন বাহিনীর নতুন বিমান হামলা


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ / ০ Views
ইরানের ওপর মার্কিন বাহিনীর নতুন বিমান হামলা

মধ্যপ্রাচ্যে দুই দেশের মধ্যে বিরাজমান উত্তেজনার মধ্যেই ইরানের ওপর একের পর এক বিমান হামলা অব্যাহত রেখেছে মার্কিন সামরিক বাহিনী। বুধবার (১৫ জুলাই) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতির মাধ্যমে দিনের আলোতে নতুন করে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার কাজে ইরান যে সামরিক সক্ষমতা ব্যবহার করে আসছিল, তা ধ্বংস করার লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই নতুন হামলার পর পুরো মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh