
রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৬ জুলাই, বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠান চলাকালীন বক্তব্যের শেষ পর্যায়ে প্রচণ্ড গরমের মধ্যে তিনি হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুষ্ঠানস্থলে বক্তব্য প্রদানকালে অসুস্থবোধ করায় মির্জা ফখরুল তার বক্তব্য সংক্ষেপ করেন। সে সময় তিনি দেশবাসীকে শান্তি ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আপনার মতামত লিখুন :