Facebook Twitter Instagram YouTube

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ /
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকারের পাঠানো অনুরোধটি ভারত সরকার গ্রহণ করেছে। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি নিশ্চিত করেছেন যে, প্রত্যর্পণের এই অনুরোধটি বর্তমানে ভারতের পর্যালোচনার অধীনে রয়েছে।

রণধীর জয়সওয়াল স্পষ্ট করেছেন যে, যেকোনো প্রত্যর্পণ অনুরোধ বিবেচনার ক্ষেত্রে ভারত সংশ্লিষ্ট আইনি বিধান এবং বিচারিক প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করে। তিনি বলেন, হ্যাঁ, আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি এবং আগেও যেমন বলেছি, অনুরোধটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়ালকে আরও জিজ্ঞাসা করা হয় যে, সংসদ নির্বাচনের আগে সংঘটিত এক রাজনীতিক হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের হেফাজতে থাকা এক ব্যক্তিকে নিয়ে বাংলাদেশ থেকে নতুন কোনো প্রত্যর্পণ অনুরোধ এসেছে কি না। তবে এই প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারছেন না এবং এ বিষয়ে যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে। ওই সাংবাদিক অভিযুক্ত ব্যক্তি বা নিহত রাজনীতিকের পরিচয় প্রকাশ করেননি। সবশেষে রণধীর জয়সওয়াল পুনরায় জোর দিয়ে বলেন, ভারতের কাছে আসা যেকোনো প্রত্যর্পণ অনুরোধই আইনি ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই যাচাই করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) দ্বি-সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin