
মেক্সিকোর উপকূলীয় শহর পুয়ের্তো মাদেরোতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৭ জুলাই) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে যে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
প্রশান্ত মহাসাগরীয় এই বন্দর ও মৎস্যজীবী শহরটি গুয়াতেমালা সীমান্ত থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পের ফলে সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা উপকূলীয় অঞ্চলের কিছু অংশে সুনামির ঝুঁকি থাকার কথা জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলগুলোতে বিপজ্জনক সুনামি ঢেউ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন :