
শিবপুর প্রতিনিধি:
আগামীকাল মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) নরসিংদীর শিবপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত একটি গণসমাবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির আমির ও ইসলামী চিন্তাবিদ আল্লামা মামুনুল হক।

শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ মাঠে সকাল ৯টা থেকে শুরু হওয়া এই সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস, শিবপুর উপজেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা আব্দুল বাছেত কাসেমী, সভাপতি—বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম—সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ এবং নরসিংদী-৩ আসনের সম্ভাব্য প্রার্থী।
গণসমাবেশে সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন বলে জানা গেছে। আয়োজকরা জানিয়েছেন—ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ রাজনৈতিক চিন্তা, সামাজিক মূল্যবোধ ও জাতীয় গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে এই সমাবেশে।
স্থানীয়ভাবে সমাবেশকে ঘিরে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আপনার মতামত লিখুন :