Facebook Twitter Instagram YouTube

ভারতীয় ভিসা পেতে প্রতারক চক্র থেকে সাবধান থাকার পরামর্শ হাইকমিশনের


প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৬, ৯:০২ পূর্বাহ্ণ /
ভারতীয় ভিসা পেতে প্রতারক চক্র থেকে সাবধান থাকার পরামর্শ হাইকমিশনের

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন বাংলাদেশে ভারতীয় ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা প্রদানের নামে প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে বিশেষ সতর্কবার্তা জারি করেছে। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, একটি প্রতারক চক্র নিজেদের হাইকমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে। এই চক্রটি অর্থের বিনিময়ে ভিসা বা বিভিন্ন কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাচ্ছে।

ভারতীয় হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া বা ই-মেইলের মাধ্যমে সরাসরি ভিসা দেওয়ার প্রস্তাব দেন না বা কোনো ধরনের অর্থ দাবি করেন না। সব ধরনের ভিসা আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করা হয়।

হাইকমিশন সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, এ ধরনের কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন করা যাবে না। একই সঙ্গে ব্যক্তিগত বা আর্থিক তথ্য কারো সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh