
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। মূলত হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার অগ্রগতিকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে এই আশার সঞ্চার হয়েছে। বিশ্লেষকদের ধারণা, এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির পথ সুগম করতে পারে, যা গত পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটিয়ে হরমুজ প্রণালিকে আবারও স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭৯.০৮ ডলারে নেমে আসে। এর আগের দিন বুধবার ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বাড়লেও ডব্লিউটিআই ক্রুডের দাম কিছুটা কমে দিনের লেনদেন শেষ হয়েছিল।
আপনার মতামত লিখুন :