
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ১১টি ক্যাটাগরিতে মোট ১৯টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য ২০ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
নিয়োগের পদগুলো হলো: বুক সর্টার পদে ১ জন (গ্রেড ১২,৮৭০–৩২,১৭৫ টাকা), গেটকিপার পদে ১ জন (গ্রেড ৮,৮৪৯–২২,১২৩ টাকা), ইলেকট্রিশিয়ান পদে ২ জন (গ্রেড ১২,৮৭০–৩২,১৭৫ টাকা) এবং ইলেকট্রিশিয়ান হেল্পার পদে ১ জন (গ্রেড ৮,৮৪৯–২২,১২৩ টাকা)। এছাড়াও এইচভিএসি টেকনিশিয়ান পদে ৩ জন (গ্রেড ১২,৮৭০–৩২,১৭৫ টাকা), এইচভিএসি টেকনিশিয়ান হেল্পার পদে ২ জন (গ্রেড ৮,৮৪৯–২২,১২৩ টাকা), লিফট টেকনিশিয়ান পদে ১ জন (গ্রেড ১২,৮৭০–৩২,১৭৫ টাকা) এবং লিফট অপারেটর পদে ৪ জন (গ্রেড ৮,৮৪৯–২২,১২৩ টাকা) নিয়োগ দেওয়া হবে।
তালিকায় থাকা অন্যান্য পদের মধ্যে রয়েছে প্লাম্বার অ্যান্ড স্যানিটারি টেকনিশিয়ান পদে ১ জন (গ্রেড ১২,৮৭০–৩২,১৭৫ টাকা), প্লাম্বার অ্যান্ড স্যানিটারি টেকনিশিয়ান হেল্পার পদে ১ জন (গ্রেড ৮,৪৯২–২১,২২৯ টাকা) এবং এসটিপি হেল্পার পদে ২ জন (গ্রেড ৮,৪৯২–২১,২২৯ টাকা)।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সব কাগজপত্রসহ সাদা কাগজে নিজ হাতে লিখিত আবেদনপত্র প্রস্তুত করতে হবে। আবেদনপত্রটি ‘পরিচালক (প্রশাসন), নর্থ সাউথ ইউনিভার্সিটি, প্লট নং-১৫, ব্লক-বি, বসুন্ধরা, ঢাকা-১২২৯’ এই ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের চূড়ান্ত সময়সীমা ২০ আগস্ট ২০২৬।
আপনার মতামত লিখুন :