
লেবাননে সামরিক অভিযান চালানোর সময় ইসরাইলি বাহিনীর দুই রিজার্ভ সেনা নিহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ লেবাননের মাজদাল জুন শহরে একটি বিস্ফোরণের ঘটনায় ওই দুই সেনা প্রাণ হারান। এই একই ঘটনায় আরও চারজন ইসরাইলি সেনা গুরুতরভাবে আহত হয়েছেন।
এই ঘটনার পর ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ধারাবাহিক হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত একজন নিহত হয়েছেন।
আপনার মতামত লিখুন :