Facebook Twitter Instagram YouTube

৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭


প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ / ০
৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭

আগামী ২০২৭ সালের অমর একুশে বইমেলা ৭ জানুয়ারি শুরু হবে। মাসব্যাপী এই মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই তারিখ ঘোষণা করেছে।

রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় প্রকাশক প্রতিনিধিদের সর্বসম্মত মতামতের ভিত্তিতেই বইমেলার সময়সীমা নির্ধারণ করা হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh