Facebook Twitter Instagram YouTube

থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম হয়েই এশিয়ান গেমস শেষ বাংলাদেশের


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ / ০
থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম হয়েই এশিয়ান গেমস শেষ বাংলাদেশের

এশিয়ান গেমস হকিতে ষষ্ঠ হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে চীনের কাছে হেরে যাওয়ায় শেষ পর্যন্ত লাল-সবুজের দলকে খেলতে হয় সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে নিজেদের এশিয়ান গেমস হকি অভিযান শেষ করেছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। খেলার মাত্র ৩ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন রোমান সরকার। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে লাল-সবুজের দল। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আমিরুল ইসলাম।

ম্যাচের শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পায় বাংলাদেশ। ৫৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে থাইল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আশরাফুল ইসলাম। এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় লাল-সবুজের দল। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আমিরুল ইসলাম। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh