Facebook Twitter Instagram YouTube

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ / ০
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বড়পুকুরিয়ার উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে অচল হয়ে পড়েছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, গত সোমবার (৫ অক্টোবর) ভোর ৫টা ৫০ মিনিটে প্রথম ইউনিট এবং মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টা ৫ মিনিটে তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বন্ধ হয়ে যায়। তিনি আরও জানান, বন্ধ হয়ে যাওয়া এই দুটি ইউনিটের ত্রুটি মেরামতের জন্য চীনা হারবিন কোম্পানির এক দল চীনা প্রকৌশলী ইতোমধ্যে কাজ শুরু করেছেন। তবে ইউনিট দুটি কবে নাগাদ পুনরায় উৎপাদনে ফিরতে পারবে, তা এখনই বলা কঠিন।

উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুর উপজেলাসহ উত্তরাঞ্চলের আটটি জেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে এবং লো-ভোল্টেজের কবলে পড়েছে অঞ্চলটি।

বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন ১৬০ থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো, যা চালু রাখতে দৈনিক ২ হাজার ৫শ’ মেট্রিক টন কয়লার প্রয়োজন হতো। অন্যদিকে, ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট থেকে প্রতিদিন ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত এবং এটি সচল রাখতে দৈনিক ৮শ’ থেকে ৯শ’ মেট্রিক টন কয়লা লাগত।

এছাড়া, বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের ওভারহোলিং বা সংস্কার কাজ ২০২০ সালের নভেম্বর থেকে চলছে এবং এটি ৫ বছর ১১ মাস ধরে বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, চলতি অক্টোবর মাসের যেকোনো সময় দ্বিতীয় ইউনিটটি উৎপাদনে ফেরার সম্ভাবনা রয়েছে।

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দেশের একমাত্র কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

কর্তৃপক্ষ জানায়, উৎপাদন বন্ধ হয়ে যাওয়া ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন ১৬০-১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। তৃতীয় ইউনিটটি চালু রাখতে দৈনিক ২ হাজার ৫শ’ মেট্রিক টন কয়লা লাগতো।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin